Skip to main content

যে ৮টি বীজ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী

 স্বাস্থ মানুষের অমূল্য সম্পদ। স্বাস্থ ঠিক রাখতে মানুষ কত কিছুই না করে থাকে যেগুলো বলে শেষ করা যাবে না। বিভিন্ন খাবার এবং ফলফলাদির পাশাপাশি বেশ কিছু বীজের মধ্যেও রয়েছে স্বাস্থ্যর জন্য উপকারী কিছু গুনাবলী। আজ আমরা জানব সেরকমই ৮ টি বীজের কথা যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী।

ডালিম/আনারের বীজ

আনারের অনেক গুণ৷ হৃদরোগ থেকে মুক্তি এবং দীর্ঘ যৌনজীবন লাভের ক্ষেত্রে আনারের জুড়ি নেই৷ আনারের বীজে কোনো ক্যালরি নেই৷ তবে এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ভিটামিন সি, যা চর্বি কমাতে সাহায্য করে৷

ক্যানাবিস গাছের বীজ
ক্যানাবিস গাছ থেকে গাঁজা তৈরি হয়৷ আবার এই গাছের বীজ স্বাস্থ্যের জন্য খুব উপকারী৷ এতে প্রচুর আমিষ বা প্রোটিন রয়েছে৷ আর আছে অ্যামিনো এসিড৷ এছাড়া ক্যালরি পোড়াতেও সাহায্য করে এই বীজ৷ এগুলো বেটে শরবতও তৈরি করা হয়, যা ভাঙ হিসেবে পরিচিত৷

তুলসীর বীজ
তুলসীর বীজে প্রচুর ক্যালসিয়াম আছে৷ দুই চামচ তুলসী বিচিতে যে ক্যালরি রয়েছে তা এক স্লাইস পনিরের সমান৷ দুধের সাথে তুলসী বিচি মিশিয়ে খেলে পুরুষদের বীর্য বৃদ্ধি পায় বলে বিশেষজ্ঞদের অভিমত৷

কুমড়ার বিচি
কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে৷ এটি বলবৃদ্ধিকারক হিসেবেও বেশ পরিচিত৷

কুমড়ার বিচি
কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে৷ এটি বলবৃদ্ধিকারক হিসেবেও বেশ পরিচিত৷

তিসি বীজ
তিসি বীজে আছে ক্যান্সার রোধকারী উপাদান৷ এতে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা অতিরিক্ত ঘাম হওয়া নিয়ন্ত্রণ করে৷ এছাড়া হাড়ের ব্যথায় খুব উপকারী এটি৷

অঙ্কুরিত গম
আপনার কি হজমের গণ্ডগোল আছে? তাহলে অঙ্কুরিত গম খেয়ে দেখতে পারেন৷ অঙ্কুরিত গমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই৷ আরও আছে প্রচুর আঁশ৷

সূর্যমুখী ফুলের বিচি
এতে আছে প্রচুর ক্যালসিয়াম৷ এছাড়া আছে ভিটামিন এ, বি, ডি, ই এবং কে৷ আছে প্রচুর পরিমাণে আয়োডিন৷ ভিটামিন ই আপনার ত্বকের জন্য খুবই উপকারী৷

Comments

Popular posts from this blog

Puthia temple - Intime Alok biswas

Intime Alok Biswas

পেটের ডান পাশে ব্যথার ১০ কারণ

 পেটে গ্যাস জমেছে: আপনার পাকস্থলির অবস্থান হচ্ছে নাভির উপরে, তাই প্রায়ক্ষেত্রে গ্যাস জনিত ব্যথা পাকস্থলির অবস্থান বরাবর অথবা বামে অনুভূত হয়। কিন্তু কখনো কখনো এ ব্যথা পেটের ডানদিকে ছড়িয়ে পড়ে, বলেন ডা. ফিনকেলস্টোন। আপনি কি ডায়েটে পরিবর্তন এনেছেন? প্রচুর পরিমাণে এমন খাবার খেয়েছেন (যেমন- ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউটস ও ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজি, শিম বিচি বা বিনস) যা আপনাকে গ্যাসীয় করতে পারে? সময় পরিক্রমায় এ গ্যাস দূর হয়ে যায়। এসময় হাঁটলে উপকার পেতে পারেন। বদহজম হয়েছে: বদহজম হলে কি খেয়েছেন তা চেক করুন। বদহজমে আপনার পেটের উপরিভাগে ডানদিকে জ্বালাপোড়ার মতো ব্যথা হতে পারে। বদহজম নিজে মারাত্মক নয়- আপনি বেশি পরিমাণে ফাস্ট ফুড, অ্যালকোহল বা কফি ও টমেটোর মতো অ্যাসিডিক খাবার খেলে বদহজম হতে পারে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজ (এনআইডিডিকে) অনুসারে। বদহজমের ব্যথা নিজে নিজে চলে যায় এবং এ ব্যথা দু’সপ্তাহের মধ্যে ফিরে আসলে চিকিৎসকের শরণাপন্ন হোন। পেশিতে টান পড়েছে: একটি কঠোর কার্ডিও সেশন আপনার পেটের ডানদিকে ব্যথার জন্য দায়ী হতে পারে: সচরাচরের চে...