Skip to main content

নতুন চুল গজানোর উপায়


১/ক্যাস্টর অয়েল:
 ১ থেকে ২চামচ ক্যাস্টর অয়েল ও ২ থেকে ৩টি ভিটামিন ই ক্যাপসুল। পদ্ধতি – ক্যাস্টর অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুলের ভেতর যে তেল থাকে সেটা মেশান।এরপর জাস্ট ক্যাস্টর অয়েল ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে।সারারাত একে রেখে দিন।পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।এক্ষেত্রে কোনো মাইলড শ্যাম্পুই ভালো বা যদি ভিটামিন ই ক্যাপসুল নাও পান তাহলেও অসুবিধা নেই।শুধু ক্যাস্টর অয়েল ভালো করে ম্যাসাজ করে নিন। সপ্তাহে দুদিন করুন।খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।তবে পর পর দুদিন নয়।কারণ এই তেল খুব ঘন।মাঝে তিন চারদিন ছেড়ে মাখুন।আর সপ্তাহে দুদিন মাখার সময় না থাকলে,শুধু ছুটির দিনটিই মেখে নিন।একমাসের মধ্যেই মাথায় নতুন চুল চোখে পড়বে।

 ২/ পেঁয়াজের রসঃ 
পেঁয়াজ আছে প্রচুর সালফার যা নতুন চুল গজাতে দারুণ উপকারী।তাই পেঁয়াজ সত্যি অনবদ্য নতুন চুল গজাতে। উপকরণ – ১টা পেঁয়াজ। পদ্ধতি – একটা পেঁয়াজ নিয়ে একটু ব্লেণ্ড করে নিন।এরপর এটা থেকে চিপে রস বার করে নিন।এই রস স্ক্যাল্পে হালকা একটু ম্যাসাজ করে লাগান।দুঘণ্টা রেখে দিন।সব থেকে ভালো আগেরদিন রাতে লাগিয়ে সারারাত রেখে দিলে।তারপর পরের দিন শ্যাম্পু করে ফেলুন বা একটু পেঁয়াজ কেটে সেটাও স্ক্যাল্পে ঘষতে পারেন।এটা সপ্তাহে তিন থেকে চার দিন করুন।একমাস পর দেখবেন ছোট ছোট চুল গজিয়েছে মাথায়।

 ৩. রসুন:
 কি ভাবছেন পেঁয়াজ রসুন দিয়ে চুল গজাব? আজ্ঞে হ্যাঁ পেঁয়াজ রসুন এতটাই ভালো কাজ করে। কারণ একটাই এতে থাকা প্রচুর পরিমানে সালফার। উপকরণ – ৪ থেকে ৫ কোয়া রসুন ও ১ থেকে ২চামচ নারকেল তেল। পদ্ধতি – রসুন প্রথমে ব্লেণ্ড করে নিন।এরপর এটা থেকে রস বার করে নিন।এবার এই রসের সাথে নারকেল তেল মিশিয়ে গরম করুন।এই গরম তেলটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন বা আরও ভালো হবে এই তেলের সাথে যদি কাঁচা রসুনের রস ১চামচ মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো কাজ হবে।এই তেল রাতে ভালো করে সমস্ত স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান।সারারাত রেখে পরেরদিন শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে দুদিন করে করুন।ব্যাস তাতেই কাজ হবে। 


৪/ সপ্তাহে একদিন আলুর প্যাকঃ
 আলু শুধু না খেয়ে,চুল গজানোর চিকিৎসায় কাজে লাগান।এতেও খুব ভালো কাজ হয়। উপকরণ – ২টা মাঝারি সাইজ আলু,১টা ডিম ও ১চামচ মধু। পদ্ধতি – আলু প্রথমে ব্লেণ্ড করে নিন।এরপর এটা থেকে রস বার করে নিন।এবার এই রসের সাথে,একটা ডিমের কুসুম ও মধু যোগ করুন।অল্প একটু জল দিন।ভালো করে মেশান।এবার এই প্যাকটা স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান ভালো করে।আধঘণ্টা রেখে দিন।তারপর শ্যাম্পু করে ফেলুন।মাইলড শ্যাম্পু ব্যবহার করবেন।এটা সপ্তাহে একবার করে টানা কয়েকমাস করুন।একটা একটা খুব ভালো ট্রিটমেন্ট নতুন চুল গজাতে।

Comments

Popular posts from this blog

Puthia temple - Intime Alok biswas

Intime Alok Biswas

পেটের ডান পাশে ব্যথার ১০ কারণ

 পেটে গ্যাস জমেছে: আপনার পাকস্থলির অবস্থান হচ্ছে নাভির উপরে, তাই প্রায়ক্ষেত্রে গ্যাস জনিত ব্যথা পাকস্থলির অবস্থান বরাবর অথবা বামে অনুভূত হয়। কিন্তু কখনো কখনো এ ব্যথা পেটের ডানদিকে ছড়িয়ে পড়ে, বলেন ডা. ফিনকেলস্টোন। আপনি কি ডায়েটে পরিবর্তন এনেছেন? প্রচুর পরিমাণে এমন খাবার খেয়েছেন (যেমন- ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউটস ও ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজি, শিম বিচি বা বিনস) যা আপনাকে গ্যাসীয় করতে পারে? সময় পরিক্রমায় এ গ্যাস দূর হয়ে যায়। এসময় হাঁটলে উপকার পেতে পারেন। বদহজম হয়েছে: বদহজম হলে কি খেয়েছেন তা চেক করুন। বদহজমে আপনার পেটের উপরিভাগে ডানদিকে জ্বালাপোড়ার মতো ব্যথা হতে পারে। বদহজম নিজে মারাত্মক নয়- আপনি বেশি পরিমাণে ফাস্ট ফুড, অ্যালকোহল বা কফি ও টমেটোর মতো অ্যাসিডিক খাবার খেলে বদহজম হতে পারে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজ (এনআইডিডিকে) অনুসারে। বদহজমের ব্যথা নিজে নিজে চলে যায় এবং এ ব্যথা দু’সপ্তাহের মধ্যে ফিরে আসলে চিকিৎসকের শরণাপন্ন হোন। পেশিতে টান পড়েছে: একটি কঠোর কার্ডিও সেশন আপনার পেটের ডানদিকে ব্যথার জন্য দায়ী হতে পারে: সচরাচরের চে...